ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর শাহজাহানপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সেকান্দার (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শাহজাহানপুরের ভাঙাড়ি গলিতে দুর্বৃত্তরা সেকান্দারকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর এলাকায়।

নিহতর ভাই আমির আলী জানান, তার ভাই পেশায় অটোরিকশা চালক ছিলেন। বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা তাকে হত্যা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহজাহানপুর থানা পুলিশ এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬