আকাশ জাতীয় ডেস্ক:
ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৮ মার্চ) ৭টা ২৩ মিনিটে তিনি এ-সংক্রান্ত স্ট্যাটাস দেন।
ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
আসিফ মাহমুদের স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্ট্যাটাসটি দেওয়ার পর ৭০ হাজারের বেশি রিঅ্যাকশন, প্রায় ৪ হাজার কমেন্টেস ও তিন শতাধিক শেয়ার হয়েছে।
তবে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে গ্রেফতারের জন্য তিনি এ পোস্ট দিয়েছেন কি না, তা নিশ্চিত করেননি তিনি।
এদিকে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
এতে বলা হয়, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল যে বাংলাদেশে চাঁদাবাজি, হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধ করার পর দুই বাংলাদেশি নাগরিক তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সুযোগ পেলে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন।
এসটিএফ জানায়, তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা হলেন- পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও ঢাকার আলমগীর হোসেন (৩৪)।
আকাশ নিউজ ডেস্ক 



















