ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরে মতলব উত্তরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় জাকির হোসেন মিয়াজী (৪৫) নামের কৃষক পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। টানা ১৩ দিন হাসপাতালে থাকার পর রবিবার (৭ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

দাম্পত্য জীবনে জাকিরের স্ত্রী, তিন মেয়ে এবং দুই ছেলে রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, জাকির হোসেন মিয়াজির দ্বিতীয় মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করতো। অভিযুক্তদের মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর গ্রামের নাছির হোসেন মিয়াজির ছেলে ফাইম মিয়াজী, মো. সাফিন (২৩), রিফাত বেপারী ও রিয়াদ শিকদারসহ আরও কয়েকজন। এ ঘটনায় জাকির হোসেন মিয়াজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে তার ওপর হামলা চালায়। হামলায় জাকির মিয়াজী মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নিহত জাকির হোসেন মিয়াজির ছোট ভাই হোসেন মিয়াজি চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। নিহতের মেয়ে সাকিবা আক্তার বলেন, আমি স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই কয়েকজন ছেলে আমাকে উত্ত্যক্ত করত। বিষয়টি বাবাকে জানালে তিনি স্কুলে অভিযোগ করেন। এর জের ধরেই তারা আমার বাবাকে মারধর করে হত্যা করেছে।

নিহতের স্ত্রী পারভীন আক্তার বলেন, আমার স্বামী একজন কৃষক মানুষ ছিল। মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমার ছোট ছোট বাচ্চা আছে, এখন তাদের নিয়ে আমি কীভাবে বাঁচবো? আমি স্বামী হত্যার সঠিক বিচার চাই।

তবে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ উল্লাহ বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। আমাকে কেউ এবিষয়ে অবহিত করেনি।

জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, আহত অবস্থায় জাকির হোসেন মিয়াজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ১০:০০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬