ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি চায় বাংলাদেশ ভালো থাকুক: দক্ষিণ সিটি প্রশাসক

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি চায় বাংলাদেশ ভালো থাকুক, কিন্তু একটি পক্ষ দেশে অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি দেশবাসীকে এসব ষড়যন্ত্র ও উস্কানিমূলক ডাকে সাড়া না দেওয়ার আহ্বান জানান।

শনিবার সকালে ঢাকা-১৭ আসনের মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের মন্দিরে নাটমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা-১৭ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় ভোটারদের অধিকার এবং তাদের আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে রাজনীতি করে। এ সময় তিনি আগামী সিটি করপোরেশন নির্বাচনে সবাইকে ‘ধানের শীষ’ প্রতীকে সমর্থন দেওয়ারও আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছেন এবং জনগণের প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার তিনি পালন করেন।

ঢাকা শহরকে সুন্দর ও বসবাসযোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শফিকুল ইসলাম মিল্টন আরও বলেন, ঢাকাকে মশা ও দুর্গন্ধমুক্ত করতে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ঢাকা গড়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি চায় বাংলাদেশ ভালো থাকুক: দক্ষিণ সিটি প্রশাসক

আপডেট সময় ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬