ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের আসাম রাজ্যে সুখোই এসইউ–৩০ এমকেআই বিমান দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তারা হলে—স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

ভারতীয় বিমানবাহিনী শুক্রবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় বিমানবাহিনী বলেছে, যুদ্ধবিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি যোরহাট থেকে উড্ডয়ন করার পর সেখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার নির্মিত বিমানটি বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

এসইউ–৩০ এমকেআই হচ্ছে দুই আসনবিশিষ্ট দূরপাল্লার যুদ্ধবিমান। এটি রাশিয়ার বিমান প্রস্তুতকারক সংস্থা সুখোই তৈরি করেছে।

বর্তমানে ভারতের সরকারি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) ভারতীয় বিমানবাহিনীর জন্য বিমানটি তৈরি করছে।

এই যুদ্ধবিমান সর্বপ্রথম ১৯৯৭ সালে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

জেলা পুলিশ জানিয়েছে, কার্বি আংলংয়ের বোকা জান মহকুমার স্থানীয় বাসিন্দারা একটি বিমান বিধ্বস্ত হওয়ার শব্দ শুনতে পান।

বিবৃতিতে বিমানবাহিনী আরও জানিয়েছে, ‘সুখোই-৩০ দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যুতে ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করছে। বিমানবাহিনীর সব সদস্য নিহত দুজনের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন এবং এই শোকের সময়ে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আপডেট সময় ০১:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬