ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কার জলসীমায় আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, ফের হামলার শঙ্কা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন সাবমেরিন হামলায় একটি ইরানি রণতরী ডুবে যাওয়ার ঘটনার পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) শ্রীলঙ্কার গণমাধ্যমবিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দ্বিতীয় যুদ্ধজাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার জলসীমার বাইরে অবস্থান করছে। তবে জাহাজটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।

সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাহাজটিতে শতাধিক নাবিক রয়েছেন। পরিস্থিতির প্রেক্ষাপটে আশঙ্কা করা হচ্ছে, জাহাজটিও হামলার ঝুঁকিতে পড়তে পারে।

এর আগে বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের একটি মাঝারি আকারের রণতরী ডুবে যায়। ওই হামলায় অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

পর্যবেক্ষকদের মতে, এ ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যের সংঘাত ধীরে ধীরে অন্য অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে চলমান সংকটে শ্রীলঙ্কা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। দ্বীপরাষ্ট্রটির পক্ষ থেকে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানে সংলাপের আহ্বান জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রীলঙ্কার জলসীমায় আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, ফের হামলার শঙ্কা

আপডেট সময় ০৬:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬