ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

হাসনাত আবদুল্লাহর পোস্ট ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা ও একই দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ।

বুধবার (৪ মার্চ) রাত রাত ৯টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ পোস্ট দেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আজ তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তার পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আজ প্রকাশ করেছেন। আসিফ মাহমুদদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল। অথচ তারা আইনানুযায়ী সকল বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন। মিথ্যা, অপপ্রচার, এত-শত মিডিয়া ট্রায়াল—উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে। প্রমাণিত আর হবে না।

মুহূর্তেই আবদুল্লাহর এ পোস্ট ভাইরাল হয়েছে। ১২ মিনিটের মধ্যেই তার পোস্টে ৩৪ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। সেই সঙ্গে হাজারের বেশি মানুষ স্ট্যাটাসের মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি প্রায় ৫ শতাধিক আইডি থেকে হাসনাত আবদুল্লাহর পোস্টটি শেয়ার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জনসম্মুখে উন্মুক্ত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

হাসনাত আবদুল্লাহর পোস্ট ভাইরাল

আপডেট সময় ০৫:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬