ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশে ৩০ নভেম্বর আসবেন। মঙ্গলবার ভ্যাটিকান সিটির পক্ষ থেকে বাংলাদেশ সফরের বিস্তারিত সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী নভেম্বরের ৩০ তারিখ থেকে ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।

৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পোপ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এরপর প্রেসিডেন্ট আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পোপ ফ্রান্সিস। এদিন সুশীল সমাজের প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকের সঙ্গেও দেখা করবেন তিনি।

পহেলা ডিসেম্বর রমনার সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে অংশ নেবেন পোপ। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ ফ্রান্সিস। একইদিনে বিশপসহ অন্যান্য ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকালে আর্চবিশপ হাউজের মাঠে শান্তির জন্য আন্তঃধর্মীয় ও আন্তঃমাণ্ডলিক সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

সফরের শেষদিন ২ ডিসেম্বর পোপ তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন করবেন। সেখানে পোপ ফ্রান্সিস পাদ্রি, সন্যাসব্রতীদের সঙ্গে এক সমাবেশে মিলিত হবেন। অংশ নেবেন সেমিনারে। সেদিন সন্ধ্যায় তিনি বাংলাদেশ ত্যাগের আগে নটর ডেম কলেজে যুব সমাবেশে বক্তব্য রাখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস

আপডেট সময় ০৮:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭