ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

স্পেনে সমুদ্রসৈকতে কাঠের ব্রিজ ধসে ৫ জনের মৃত্যু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

স্পেনের উত্তরাঞ্চলে সানতান্দের শহরের এল বোকাল সমুদ্রসৈকতের উপকূলীয় অঞ্চলে একটি কাঠের ফুটওভার ব্রিজ ধসে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এল বোকাল ও স্প্যানিশ ইনস্টিটিউট অব ওশানোগ্রাফিকে সংযুক্তকারী উপকূলীয় পথের অংশ হিসেবে নির্মিত কাঠের সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুর ওপর সাতজন অবস্থান করছিলেন। সেতু ধসে পড়লে তারা নিচের পানি ও পাথরের ওপর পড়ে যান।

এ ঘটনার পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সানতান্দের স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে মারকেস দে ভালদেসিয়া ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনা আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন।

সান্তান্দারের মেয়র জেমা ইগুয়াল বলেন, এটা একটা বড় দুঃখের বিষয় যে প্রকৃতি উপভোগ করতে আসা কিছু তরুণ-তরুণীর এমন দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের সবাই “তরুণ থেকে মধ্যবয়সী”। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি বলেও তিনি জানান।

দুর্ঘটনার পরপরই আঞ্চলিক ১১২ জরুরি সেবা কেন্দ্র উদ্ধার অভিযান শুরু করে। ফুটব্রিজ ধসে পড়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উদ্ধার কার্যক্রম চলমান থাকায় উপকূলীয় পথটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

স্পেনে সমুদ্রসৈকতে কাঠের ব্রিজ ধসে ৫ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬