ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁ জেলার দামুরহাটের পলাশ (১৭) ও জয়পুরহাট জেলার গোপাল (২৫)।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কপিল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুরের আছিমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

এ দুর্ঘটনায় আহত ১০ যাত্রীকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৭:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭