ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদার দাবিতে প্রবাসীকে হত্যাচেষ্টা-বাড়ি ভাঙচুর

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিকরগাছায় চাঁদার দাবিতে ইমানুর রহমান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রপুর গ্রামের সালাম মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমানুর মির্জাপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বুধবার রাতে ওই সন্ত্রাসীরা এলাকায় কয়েকটি বাড়িতে হামলা ভাঙচুর চালিয়েছে।

বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ও জামায়াতের নেতারা।

জানা যায়, সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরার পর ইমানুরের কাছে একটি পক্ষ চাঁদা দাবি করে। এ নিয়ে বিরোধের জেরে গত বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে চন্দ্রপুর গ্রামের সালাম মেম্বারের বাড়ির সামনে তার ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, একই গ্রামের আফতাবের ছেলে সবুজ, মতিয়ারের ছেলে সুমন ও বুদোর ছেলে শামিমসহ ৫-৬ জন এ হামলায় অংশ নেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমানুরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বপন দাস জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহত ইমানুর রহমান জানান, হামলাকারীরা মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে তাকে ভয়ভীতি দেখায়। একপর‌্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

স্থানীয়দের দাবি, অভিযুক্তদের কেউ কেউ পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, ঘটনার খবর পেয়েছি। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হামলার ঘটনার পর মির্জাপুর গ্রামে আরও কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত শওকত হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে তার বাড়িতে হামলা চালানো হয়। ঘরের টিন, দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তিনি দাবি করেন, একই ব্যক্তিরা ইমানুরের ওপর হামলার সঙ্গেও জড়িত।

বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুনার রশিদ, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর‌্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদার দাবিতে প্রবাসীকে হত্যাচেষ্টা-বাড়ি ভাঙচুর

আপডেট সময় ১০:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬