ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাউজানে প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামের রাউজানে মো. মুজিব (৫৬) নামের এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মুজিব বাজারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩-৪ জন অস্ত্রধারী যুবক মফিজের দোকানের সামনে রাস্তায় তাকে লক্ষ্য করে প্রকাশ্যে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুজিব পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম আধারমানিক এলাকার মৃত আবদুল মোনাফের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, নারী-সংক্রান্ত একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাউজানে প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

আপডেট সময় ১০:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬