ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন আইনি যা সুবিধা সবই পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) সুরেশ সাল্লেকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। ২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে বোমা হামলার সময় তিনি গোয়েন্দা প্রধান ছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ২৭৯ জন নিহত হয়েছিলেন, যা দেশের পর্যটননির্ভর অর্থনীতিতে বড় ধাক্কা দেয়।

বুধবার ভোরে রাজধানী সংলগ্ন একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একজন তদন্ত কর্মকর্তা জানান, ইস্টার সানডে হামলায় ষড়যন্ত্র এবং সহায়তা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

২০১৯ সালে গোতাবায়া রাজাপাকশে প্রেসিডেন্ট হওয়ার পর সুরেশ সাল্লেকে স্টেট ইন্টেলিজেন্স সার্ভিস (এসআইএস)-এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সমন্বিত আত্মঘাতী হামলায় জড়িত থাকার অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছিলেন।

২০১৯ সালের ইস্টার সানডেতে প্রায় একই সময়ে তিনটি গির্জায় প্রার্থনারত মানুষ এবং তিনটি বিলাসবহুল হোটেলে সকালের নাশতায় থাকা অতিথিদের লক্ষ্য করে ছয়টি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ৫০০ জনের বেশি আহত হন এবং ৪৫ জন বিদেশি নাগরিকসহ মোট ২৭৯ জন নিহত হন।

হামলার পরপরই কর্মকর্তারা একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেন। তবে সাল্লের বিরুদ্ধেও হামলা সংগঠনের অভিযোগ ওঠে।

২০২৩ সালে ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল-৪ একটি প্রতিবেদনে দাবি করে, সাল্লের সঙ্গে হামলাকারীদের যোগাযোগ ছিল এবং হামলার আগে তাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।

একজন তথ্যফাঁসকারী চ্যানেল ৪-কে জানান, সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের পক্ষে জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে হামলা চলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

বোমা হামলার দুই দিন পরই গোটাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করেন এবং সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়ে নভেম্বরে ভূমিধস জয় পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

আপডেট সময় ০২:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬