ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

রাজধানীতে প্রকোপ বেড়েছে কিউলেক্স মশার, গবেষণায় উদ্বেগজনক চিত্র

আকাশ জাতীয় ডেস্ক:

আবহাওয়ার পরিবর্তনের প্রভাবে রাজধানীতে হঠাৎ কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে। পাশাপাশি এডিস মশাবাহিত রোগে গত দুই মাসে চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার ব্যক্তি। এমন পরিস্থিতিতে সারা বছরব্যাপী মশক নিধন কর্মসূচি জোরদারের তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সাধারণত শীত মৌসুম এবং ফেব্রুয়ারি-মার্চ সময়ে কিউলেক্স মশার দাপট কিছুটা বাড়ে। তবে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর এক গবেষণায় দেখা গেছে, গত এক মাসের ব্যবধানে রাজধানীতে মশার পরিমাণ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এলাকাভিত্তিকভাবে মশার ঘনত্বও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

গবেষণার তথ্য অনুযায়ী, জানুয়ারিতে প্রতি ঘণ্টায় গড়ে ৪০০ থেকে ৬০০টি মশা কামড়াতে আসত। ফেব্রুয়ারিতে সেই সংখ্যা বেড়ে গড়ে ৮৫০টিতে পৌঁছেছে। ড্রেন, নর্দমা ও জলাশয় নিয়মিত পরিষ্কার না করায় স্থির ও দূষিত পানি কিউলেক্স মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়।

এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কম ছিল এবং তুলনামূলকভাবে আগেই বিদায় নিয়েছে। জানুয়ারিতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও জানান, কার্যকর কিটনাশক প্রয়োগের জন্য মশা, মানুষ ও পরিবেশের ওপর সমন্বিত গবেষণা প্রয়োজন। তাদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে সামনের মাসগুলোতে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

রাজধানীতে প্রকোপ বেড়েছে কিউলেক্স মশার, গবেষণায় উদ্বেগজনক চিত্র

আপডেট সময় ০২:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬