ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

দিনাজপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বারাইহাটের আব্দুল রফিকের মেয়ে রোমানা আক্তার (২৫) এবং ২নং আলাদিপুর ইউনিয়নের জামডাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. আইনুল ইসলাম (৪০)।

অপর আহত যাত্রী মোছা. ইয়াসমিন (৩০)। তিনি বারাইহাট বাজরাপাড়া গ্রামের বাসিন্দা মো. এনদারের মেয়ে। আহত ইয়াসমিন বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সূত্র জানায়, দিনাজপুর অভিমুখে যাওয়া ট্রাকের সাথে ফুলবাড়ী অভিমুখে আসা যাত্রীবাহী ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ঐ ভ্যানের চালক ও নারী যাত্রী নিহত হন এবং ১ জন আহত হয়ে সড়কে পড়ে থাকে। আহতকে স্থানীয়রা চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনার কারণে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রাঙামাটিতে উৎসুক জনতার ভীড়ে যানজট সৃষ্টি হয়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

দিনাজপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০২:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬