ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় মঙ্গলাবার দুপুর ১২টার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজি-বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার রশিদনগর এলাকার উলা মিয়ার ছেলে আব্দুর রশিদ (২২) এবং ইসলামাবাদ ইউনিয়নের পিআর পাড়ার মৃত আমির হোসেনের ছেলে নুরুল হক (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদের খোদাইবাড়ী এলাকায় চট্টগ্রামমুখি যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ঈদগাঁও স্টেশনমুখি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজি-বাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রুহুল আমিন জানান, ঘটনাস্থলে ইজিবাইকের চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হন। এতে আহত হন ইজিবাইকের আরো এক যাত্রী। ঘটনায় কাউকে আটক সম্ভব না হলেও ধাওয়া দিয়ে চকরিয়া বাস স্টেশন থেকে জব্দ করা হয়েছে ঘাতক বাসটি। এছাড়া নিহতদের লাশ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই রুহুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৭:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭