ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুলাই বিপ্লব নিয়ে তামাশার পরিণতি ভালো হবে না: এমপি রফিকুল

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান রোববার সকাল সাড়ে ৬টায় উল্লাপাড়া পৌর শহরের পুরান বাস স্ট্যান্ডে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনকে অস্বীকার করা বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল। দেশের প্রায় ৭০ শতাংশ লোক গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছেন। সুতরাং এই রায়কে মেনে না নেওয়ার কোনো কারণ নেই। জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষের চেতনার সঙ্গে সম্পৃক্ত। কাজেই এ বিপ্লব নিয়ে কেউ তামাশা করলে তার পরিণতি ভালো হবে না।

সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কাজেই প্রত্যেককে নিজ বাড়ি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। আর এতে স্বচ্ছন্দভাবে মানুষ বসবাস করবে।

তিনি বলেন, উল্লাপাড়া পৌরসভার ময়লা ফেলার কোনো ডাম্পিং স্টেশন নেই। ফলে পৌরবাসী দীর্ঘ দিন ধরে সমস্যায় রয়েছে। তিনি অবিলম্বে এখানে একটি ডাম্পিং স্টেশন করার উদ্যোগ নেবেন।

রফিকুল ইসলাম খান তার নেতাকর্মীদের নিয়ে পুরান বাসস্ট্যান্ডে সরকারি আকবর আলী কলেজ গেট থেকে শহীদ মিনার পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার পথ ঝাড়ু দেন এবং আবর্জনা পৌরসভার মালবাহী গাড়িতে তোলেন। এ সময় তার সঙ্গে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারি খাইরুল আলমসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুলাই বিপ্লব নিয়ে তামাশার পরিণতি ভালো হবে না: এমপি রফিকুল

আপডেট সময় ০৬:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬