ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ আমরা দুর্নীতি করবো না, করতে দেব না : শিক্ষামন্ত্রী হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সেলিমা রহমান হাসপাতালে ভর্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত কামরাঙ্গীরচরে দলবদ্ধ ধর্ষণ: চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরাইলের: মার্কিন রাষ্ট্রদূত ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া নিয়ে বিবাদে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদাবাজি ও ছিনতাই রোধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

শনিবার দিবাগত রাত একটার দিকে চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিকার চেয়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধের দাবিতে ভুক্তভোগীসহ স্থানীয়রা রাতে আদাবর থানা ঘেরাও করেন। এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।

মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে আজ বেতন দিচ্ছিল, সে সময় ১০-১২ জন সদস্যের একটি সশস্ত্র গ্রুপ চাপাতি নিয়ে ওই ফ্যাক্টরিতে হামলা চালায় মোবাইল ও টাকা ছিনতাই করার উদ্দেশ্যে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার খবর অন্যান্য ফ্যাক্টরিতেও ছড়িয়ে পড়লে শ্রমিকরা ছিনতাইকারীদের লিডার রাসেলের বাড়ি ঘেরাও করেন। রাসেলকে না পেয়ে শ্রমিকরা তার বাবাকে অবরোধ করেন।

কমিশনার বলেন, রাসেলের বাবা ভয়ে পুলিশকে খবর দিলে আমরা তাকে হেফাজতে থানায় নিয়ে আসি। তখন উত্তেজিত জনতা থানার সামনে এসে জড় হয়।

তিনি আরও বলেন, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক বাদি হয়ে একটা মামলা করেছে, মামলার প্রক্রিয়া চলছে। শ্রমিকদের কুপিয়ে আহত করার ঘটনার তদন্ত করছে পুলিশ। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ

আপডেট সময় ১০:০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬