ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশির সময় ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় তল্লাশিচৌকিতে ব্যাগ তল্লাশির সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের চোখের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যের নাম মো. শাহ্ আলম (৩৩)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার পুলিশ সদস্য নায়েক নজরুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেটসংলগ্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি চলছিল। একপর্যায়ে চারজন যুবক তল্লাশিচৌকিতে আসেন। তাদের মধ্যে একজনের কাছে থাকা ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ব্যাগটি তল্লাশি করতে গেলে যুবকদের একজন শাহ আলমের বাঁ চোখের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সংবাদমাধ্যমকে বলেন, ব্যাগটি উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। ব্যাগের ভেতরে ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশির সময় ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

আপডেট সময় ০৭:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬