ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

আকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন রাশেদ দাড়িয়া নামে এক যুবক।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার আগে রাশেদ তার বাড়িতে বসে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদের গোসলের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, দুধ রাখা অ্যালুমিনিয়ামের একটি বড় পাত্রে রাশেদ বসে আছেন। সেখানে তার মা মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢালছেন। এ দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করেন। ভিডিটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়।

জানা গেছে, রাশেদ দাড়িয়া (৩৫) কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে।

রাশেদ দাড়িয়া বলেন, আমি দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলি। এ জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছি। দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছি। পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরব যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।

তিনি বলেন, আমি সব যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা কেউ সর্বনাশা জুয়া খেলবেন না। জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়। আপনারা যারা এ জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন।

এদিকে রাশেদের এ জুয়া খেলা থেকে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন, রাশেদ জুয়া খেলে ধারদেনা হয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছে। এখন জুয়া ছেড়ে দিয়ে বিদেশ যাচ্ছে। তার মঙ্গল হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

আপডেট সময় ০৬:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬