ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা ১৩ আসনে সেবার কোনো কমতি থাকবে না: ববি হাজ্জাজ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্যক্তিগত ফোনকলের ওপর নির্ভর না করে একটি সুসংগঠিত ব্যবস্থার মাধ্যমে এলাকার সমস্যা সমাধান করতে চান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মোহাম্মদপুরের নিউ কলোনি জামে মসজিদে জুম্মার নামাজের আগে মুসল্লিদের সামনে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতি মাসে টাউন হল করা হবে। লিখিতভাবে এলাকার সব সোসাইটি, কমিটি এবং মসজিদ কমিটিকে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় বৈঠক হবে। সিটি কর্পোরেশন নির্বাচন না হওয়ায় বর্তমানে দায়িত্বে থাকা অ্যাডমিনিস্ট্রেটরদের ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে এবং সঠিক হটলাইন নম্বর মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

ববি হাজ্জাজ বলেন, মানুষের আসল প্রয়োজন তার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ নয়, এলাকার কাজের সমাধান। তাই ওয়ার্ড কাউন্সিল অফিসের নির্ভরযোগ্য নম্বর সবার কাছে থাকবে, যেন এলাকার সমস্যা সেখানেই জানানো যায়। পাশাপাশি মসজিদ কমিটি, হাউজিং সোসাইটি, স্কুল কলেজ কমিটির সঙ্গে বসে প্রতিনিধিদের মাধ্যমে নিয়মিত সমস্যার আপডেট নেওয়া হবে।

তিনি বলেন, সবাই যদি সরাসরি ফোন দেন তাহলে তা ধরা সম্ভব হয় না। তার ফোনে একসঙ্গে একাধিক মাধ্যমে কল আসে। তাই এমন ব্যবস্থা করা হবে যাতে তাকে ফোন দেওয়ার প্রয়োজনই না পড়ে, সমস্যাগুলো সঠিকভাবে পৌঁছায় এবং সমাধান হয়।

তিনি আরও বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার মানুষের সেবা দিতে এসেছে। কোথাও কমতি থাকলেও ঢাকা ১৩ আসনে কোনো কমতি থাকবে না বলে মসজিদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন তিনি। জনগণের দেওয়া দায়িত্বকে তিনি আমানত হিসেবে দেখছেন বলেও উল্লেখ করেন।

শিক্ষা ব্যবস্থার অবস্থা নিয়ে তিনি বলেন, সদ্য দায়িত্ব পেয়েছেন। গত কয়েক দিনে ঘুমানোর সুযোগও হয়নি। শিক্ষা ব্যবস্থার অবস্থা এতটাই নাজুক যে পুরো চিত্র বুঝতে আরও সময় লাগবে। এজন্য সবার কাছে ধৈর্য ও দোয়া চান তিনি।

রাজনৈতিক বিভেদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতের বিভাজন এখন শেষ হওয়া উচিত। কেউ জামায়াত পছন্দ করতে পারেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি বা অন্য দল। কিন্তু এলাকার ক্ষতি করা যাবে না। দলীয় পরিচয়ের কারণে কেউ সমস্যায় পড়লে সরাসরি যোগাযোগ করতে বলেন তিনি।

শেষে তিনি এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং মুসল্লিদের জুম্মার শুভেচ্ছা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা ১৩ আসনে সেবার কোনো কমতি থাকবে না: ববি হাজ্জাজ

আপডেট সময় ০৫:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬