ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান। একপেশে ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে ফাইনালে। যেখানে বাঘিনীদের প্রতিপক্ষ ভারত।

আজ শুক্রবার ব্যাংককে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় ১১০ রান। বাঘিনীদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে, ৩২ বল খেলে ৫টি চার হাঁকিয়ে অপরাজিত থাকেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। এ ছাড়া শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ ও ইশমা তানজিম ১২ রান করেন।

জবাব দিতে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানোর পর মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় রান ৫০ হওয়ার আগেই আউট হয়ে যান ৭ ব্যাটার। শেষপর্যন্ত পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৫৬ রানে অলআউট হলে বাংলাদেশ পায় ৫৪ রানের জয়।বাঘিনীদের পক্ষে সানজিদা আক্তার মেঘলা তিনটি ও ফাহিমা খাতুন দুটি উইকেট শিকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

আপডেট সময় ০৪:০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬