ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সুপরিকল্পিতভাবে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ বোনের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের ভেতর সুপরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তার  রা। শাহবাজ শরিফের সরকার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বিরুদ্ধে এই ‘প্রাণঘাতী পরিকল্পনার’ দাবি করে তারা জানিয়েছেন, ইমরান খানের জীবন বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে।

আদিয়ালা জেলে ইমরান খানের সাথে সাম্প্রতিক সাক্ষাতের পর তার বোন উজমা খান গণমাধ্যমকে জানান, ইমরান খান তাকে সরাসরি বলেছেন যে জেলের ভেতর তার কোনো ক্ষতি হলে তার জন্য সরাসরি অসীম মুনির দায়ী থাকবেন। উজমা খানের দাবি, সামরিক বাহিনী তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তাদের পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইমরান খানের কোনো ক্ষতি হয়, তবে তারা এর প্রতিশোধ নিতে পিছপা হবেন না।

অন্যদিকে, ইমরানের আরেক বোন আলীমা খান তার ভাইয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, সঠিক চিকিৎসার অভাবে ইমরান খানের দৃষ্টিশক্তি দিন দিন ক্ষীণ হয়ে আসছে। তাকে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। ইমরানের বোন নূরিন খানও সেনাপ্রধানের তীব্র সমালোচনা করে বলেন, নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে জাহির করলেও অসীম মুনির কোরআনের বিধান বা মানবিক অধিকারের তোয়াক্কা করছেন না। পাকিস্তানে বর্তমানে আইনের শাসনের নামে চরম অরাজকতা চলছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ইমরান খানের পরিবারের এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করার কোনো উদ্দেশ্য সরকারের নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সুপরিকল্পিতভাবে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ বোনের

আপডেট সময় ০৭:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬