ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

ইসরাইলি নারীকে গণধর্ষণ, ৩ ভারতীয়র মৃত্যুদণ্ড

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরাইলি পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণ এবং এক স্থানীয় যুবককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্ণাটকের একটি আদালত এই রায় ঘোষণা করেন।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, চলতি বছরের মার্চে কোপ্পাল জেলায় সংঘটিত এই নৃশংস ঘটনায় দোষী সাব্যস্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। ওই ঘটনায় মোট পাঁচজন ব্যক্তি হামলার শিকার হন। তাদের মধ্যে ছিলেন—মহারাষ্ট্র ও ওড়িশাথেকে আসা দুই ভারতীয় নাগরিক, একজন আমেরিকান পর্যটক, একজন ইসরাইলি পর্যটক এবং কোপ্পালের হোমস্টের মালিক, যিনি পর্যটকদের আতিথ্য করছিলেন।

ঘটনার দিন হোমস্টের মালিক পর্যটকদের নিয়ে দর্শনীয় স্থান ঘুরতে বের হন। এ সময় মোটরসাইকেলে করে তিন অভিযুক্ত—মল্লেশ (হান্দিমল্লা), সাইকুমার এবং শরনবাসভারাজ দলটির কাছে এসে একটি ‘আর্থিক বিরোধ’ মীমাংসার কথা বলে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি বাকবিতণ্ডা ও সংঘর্ষে রূপ নেয়।

এরপর অভিযুক্তরা পর্যটক দলের তিন পুরুষ সদস্যকে পাশের একটি খালে ঠেলে ফেলে দেয় এবং দুই নারীকে গণধর্ষণ করে। খাল থেকে উঠে আসতে বাধা দিতে তারা পুরুষদের লক্ষ্য করে পাথরও ছুড়ে। এতে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। রাষ্ট্রপক্ষ জানায়, আমেরিকান পর্যটকের সহায়তায় একজন প্রাণে বাঁচলেও অপরজন খালে ডুবে মারা যান।

দ্য টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়েছে। পাবলিক প্রসিকিউটর জানান, দণ্ডবিধির ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় বিচারক সাদানন্দ নাগাপ্পা নাইক তাদের হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি গণধর্ষণের অপরাধে তিনজনকে ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত’ কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ইসরাইলি নারীকে গণধর্ষণ, ৩ ভারতীয়র মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৩:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬