ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের বিপক্ষে জিতবে পাকিস্তানই: হাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ আজ। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন দর্শকরা।

তবে মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ আগের মতো জমে না। মাঠে গড়ানোর আগেই ভারতের জয় অনুমিত ব্যাপার হয়েই দাঁড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানও তা-ই বলছে।

আজ শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন দলটির সাবেক প্রধান কোচ মোহাম্মদ হাফিজ।

হাফিজ বলেন, ‘উসমান তারিককে নিয়ে যে আলোড়ন তৈরি করেছে, সেটা আমাদের জন্য একটি মনস্তাত্ত্বিক জয়। এখন সবাই বাবর আজমকে নিয়ে নয়, তারিককে নিয়ে কথা বলছে। সে মাত্র দু-একটি ম্যাচ খেললেও ভারতীয় ক্রিকেটারদের মনের ভেতরে আতঙ্ক তৈরি করেছে। ভারত এখন নেটে নির্দিষ্টভাবে তাকে মোকাবিলা করার অনুশীলন করছে।’

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এমন নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নিয়ে আলোচনা আপনি কতবার দেখেছেন? মিডিয়া ও বিশ্বে যেভাবে সে আলোড়ন তুলেছে, তাতে কেউ ভারত-পাকিস্তান ম্যাচের ফল নয়। তারিককে নিয়ে ভাবছেন।’

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আটবারের দেখায় ভারত জিতেছে ৭ ম্যাচ। পাকিস্তান জিতেছে এক ম্যাচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের বিপক্ষে জিতবে পাকিস্তানই: হাফিজ

আপডেট সময় ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬