ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক যুগ পর বিশ্বকাপে ফিরলেও চোটে মাঠ ছাড়লেন টেলর

আকাশ স্পোর্টস ডেস্ক :

কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টসের সময় দুঃসংবাদটি জানান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলতে পারবেন না অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর।

দীর্ঘ এক যুগ পর ৪০ বছর বয়সে টি-টুয়েন্টি বিশ্বকাপে ফিরেছিলেন টেলর। ওমানের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ম্যাচে তিনি ৩০ বলে ৩১ রান করেন। তবে ইনিংস চলাকালেই দৌড়াতে অসুবিধা হওয়ায় শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। স্টাম্পের পেছনে তিনটি ক্যাচও নেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান টেলর, যা তাকে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল।

জিম্বাবুয়ে এখনো টেলরের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। ‘বি’ গ্রুপ থেকে তাদের হাতে আরও দুটি ম্যাচ আছে। এ কারণে ধারণা করা হচ্ছে দ্রুতই টেলরের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেটকিপিংয়ের দায়িত্বে তাদিওয়ানাশে মারুমানি। টেলরের জায়গায় অলরাউন্ডার টনি মানইয়োঙ্গাকে একাদশে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেলরের একাদশে সুযোগ পাওয়া নিয়ে সন্দেহ ছিল। ফিট না হয়ে উঠলে তাঁকে এই ম্যাচে বসিয়ে পরের দুই ম্যাচে খেলানো হতে পারে—এমন গুঞ্জনও ছিল।

আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা ভোগ করার পর গত বছর জুলাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেলর। তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় গত ২৫ জুলাই। এরপর গত আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য জিম্বাবুয়ে দলে তাঁকে রাখা হয়। ফেরার পর টেলর দুটি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন। টি-টুয়েন্টি খেলেছেন ১৪টি। এর মধ্যে গত বছর সেপ্টেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বতসোয়ানার বিপক্ষে ১২৩ রানের দারুণ এক ইনিংস খেলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক যুগ পর বিশ্বকাপে ফিরলেও চোটে মাঠ ছাড়লেন টেলর

আপডেট সময় ০১:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬