ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়

আকাশ স্পোর্টস ডেস্ক : 

গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। টসে জিতে আগে ব্যাট করতে পাঠানো জিম্বাবুয়ে ২০ ওভারে ২ উইকেটে তোলে ১৬৯ রান। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৪৬ রানে (১৯.৩ ওভার)।

ওপেনিং জুটিতে ৬১ রানের ভিত গড়েন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। মারুমানি ২১ বলে ৩৫ রান করে বিদায় নিলেও ইনিংস ধরে রাখেন বেনেট। রায়ান বার্লের ৩০ বলে ৩৫ রানের ইনিংস দলকে বড় সংগ্রহের পথে রাখে।

বেনেট ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত থেকে ইনিংসের স্তম্ভ হয়ে থাকেন। শেষ দিকে অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ঝোড়ো ২৫ রান যোগ করে দলকে ১৬৯ রানের লড়াকু পুঁজিতে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন নেন একটি করে উইকেট।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চার ওভারে চার উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। জশ ইংলিস, ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড দ্রুত ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় জিম্বাবুয়ের হাতে।

২৯ রানে ৪ উইকেট হারানোর পর গ্লেন ম্যাক্সওয়েল (৩২ বলে ৩১) ও ম্যাট রেনশ হাল ধরেন। রেনশ ৪৪ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেললেও শেষের আগের ওভারে তার বিদায়ে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার আশা। শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয় তারা।

ব্লেসিং মুজারাবানি দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট নিয়ে দেন মাত্র ১৭ রান। ব্র্যাড ইভানস নেন ৩ উইকেট। এছাড়া ওয়েলিংটন মাসাকাদজা ও রায়ান বার্ল একটি করে উইকেট তুলে নেন।

এই জয়ে টুর্নামেন্টে বড় বার্তা দিল জিম্বাবুয়ে শক্তিশালী দলগুলোর বিপক্ষেও তারা লড়াই করতে প্রস্তুত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়

আপডেট সময় ০৩:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬