ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

শ্রীপুরে প্রকাশ্যে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে উপর্যুপুরি ছুরিকাঘাতে পোশাক শ্রমিক প্রিয়তা আক্তার (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় জনতা তার স্বামী আনারুল হককে (২৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া (হানু মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রিয়তা আক্তার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাহেলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। আটক আনারুল হক একই জেলার ফুলপুর উপজেলার ডাইলের বাজার গ্রামের আক্রাম হোসেনের ছেলে।

নিহতের বড় বোন বিলকিছ আক্তার জানান, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে আনারুল হকের সঙ্গে প্রিয়তার বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আনারুল হক নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং চুরির সঙ্গে জড়িয়ে যান। এসব নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই বিরোধ চলছিল। একপর্যায়ে তিন মাস আগে পারিবারিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পর প্রিয়তা শ্রীপুরে এসে ধনুয়া (হানু মার্কেট) এলাকার মালেক মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতে শুরু করেন এবং নয়নপুর এলাকার তিব্বত গ্রুপের রিদিসা পোশাক কারখানায় চাকরি নেন।

বৃহস্পতিবার দুপুরে লাঞ্চ বিরতির পর বাসায় ফেরার পথে হঠাৎ আনারুল হক পকেট থেকে ছুরি বের করে প্রিয়তার ওপর উপর্যুপুরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় পোশাক শ্রমিক ও এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

শ্রীপুরে প্রকাশ্যে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক স্বামী আটক

আপডেট সময় ০৯:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬