ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বাংলাদেশিরা আমাদের ভাই’, সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই এক বিষণ্ণ আবহাওয়া বিরাজ করছে ক্রিকেট বিশ্বে। বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে আইসিসির অনড় অবস্থানের কারণে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মানতে পারছেন না পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা।

ক্যাপ্টেনস ডে-তে সংবাদ সম্মেলনে যখন বিভিন্ন দলের অধিনায়করা নিজেদের রণকৌশল নিয়ে ব্যস্ত, তখন সালমান আলী আঘার কণ্ঠে ঝরল বাংলাদেশের জন্য হাহাকার।

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই; তারা পাকিস্তানের প্রতি যে সমর্থন দেখিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। এটি অত্যন্ত দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না।’

ঘটনার শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে। ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এর প্রতিবাদে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি খেলবে না পাকিস্তান।

পাকিস্তানের এই অভূতপূর্ব সিদ্ধান্তের পর বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি পাকিস্তানের এই অবস্থানকে বাংলাদেশের প্রতি গভীর ঐক্য প্রকাশ হিসেবে অভিহিত করেছেন। আসিফ নজরুল উল্লেখ করেন, খেলার মাঠে রাজনীতি না রাখার যে আহ্বান পাকিস্তান জানিয়েছে, তা অত্যন্ত উপযুক্ত।

বাংলাদেশকে বাদ দেওয়া এবং পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসি বড় ধরনের ভাবমূর্তির সংকটে পড়েছে।

বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া মানে কয়েক হাজার কোটি টাকার আর্থিক লোকসান, যা সামাল দেওয়া আইসিসির জন্য এখন বড় চ্যালেঞ্জ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বাংলাদেশিরা আমাদের ভাই’, সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক

আপডেট সময় ০৫:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬