ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসন্ন নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী: সেনাসদর চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: সরকারের উচ্চপর্যায়ের দ্রুত হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা মাঘ মাসে যদি মাথা গরম করেন চৈত্র মাস এলে কী করবেন: জামায়াত আমির শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ পোশাক শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ‘জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে’:রেজাউল করীম ‘বাংলাদেশিরা আমাদের ভাই’, সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক যারা নতুন করে চাঁদাবাজি-ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই জালেম: নাহিদ বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম : চুক্তি ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা অপপ্রচার আর মিথ্যা দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী

‘বাংলাদেশিরা আমাদের ভাই’, সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই এক বিষণ্ণ আবহাওয়া বিরাজ করছে ক্রিকেট বিশ্বে। বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে আইসিসির অনড় অবস্থানের কারণে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মানতে পারছেন না পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা।

ক্যাপ্টেনস ডে-তে সংবাদ সম্মেলনে যখন বিভিন্ন দলের অধিনায়করা নিজেদের রণকৌশল নিয়ে ব্যস্ত, তখন সালমান আলী আঘার কণ্ঠে ঝরল বাংলাদেশের জন্য হাহাকার।

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই; তারা পাকিস্তানের প্রতি যে সমর্থন দেখিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। এটি অত্যন্ত দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না।’

ঘটনার শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে। ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এর প্রতিবাদে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি খেলবে না পাকিস্তান।

পাকিস্তানের এই অভূতপূর্ব সিদ্ধান্তের পর বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি পাকিস্তানের এই অবস্থানকে বাংলাদেশের প্রতি গভীর ঐক্য প্রকাশ হিসেবে অভিহিত করেছেন। আসিফ নজরুল উল্লেখ করেন, খেলার মাঠে রাজনীতি না রাখার যে আহ্বান পাকিস্তান জানিয়েছে, তা অত্যন্ত উপযুক্ত।

বাংলাদেশকে বাদ দেওয়া এবং পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসি বড় ধরনের ভাবমূর্তির সংকটে পড়েছে।

বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া মানে কয়েক হাজার কোটি টাকার আর্থিক লোকসান, যা সামাল দেওয়া আইসিসির জন্য এখন বড় চ্যালেঞ্জ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু

‘বাংলাদেশিরা আমাদের ভাই’, সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক

আপডেট সময় ০৫:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬