ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর দারুস সালাম থানাধীন লালকুঠি এলাকায় শুভ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক দল কিশোর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটে। শুভ স্থানীয় সিদ্ধান্ত হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। পরে সেখান থেকে রাত সোয়া ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত কিশোর জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আহত শিক্ষার্থীর ভাই রায়হান জানান, শুভ স্থানীয় একটি হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। বাসা মিরপুর এক নম্বর সেকশনের বর্ধন বাড়ি ভাঙ্গাওয়াল এলাকায়। তার বাবার নাম মো. হারুন।

তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে লালকুঠি এলাকায় ১০/১২ জন কিশোর তাকে পথরোধ করে কুপিয়ে জখম করে। সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

তবে কী কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে সে ব্যাপারে কিছু জানতে পারেননি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

আপডেট সময় ১০:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬