ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, ১০ জনকে হাতুড়িপেটা

আকাশ জাতীয় ডেস্ক :

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের গণসংযোগ চলাকালে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ১০ জনকে হাতুড়িপেটা করা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কালিরবাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কর্মী-সমর্থক নিয়ে কালিরবাজার এলাকায় গণসংযোগে যান কলস প্রতীকের প্রার্থী মিল্টন বৈদ্য। গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থকরা মিল্টন বৈদ্যর ওপর হামলা চালায়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মীকে হাতুড়িপেটা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। আহতদের মধ্যে বেল্লাল মাতুব্বর নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের অভিযোগ, ধানের শীষের স্লোগান দিয়ে তার কর্মী-সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয় অন্তত ১০ জনকে। ছিনিয়ে নেওয়া হয় একাধিক মোবাইল ফোন। প্রশাসন আইনি পদক্ষেপ না নিলে সুষ্ঠু নির্বাচনে এ হামলা বড় বাধা হতে পারে।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া জানান, ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে প্রতিরোধ করে তার সমর্থকরা। তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি। আমার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে মিল্টনের লোকজন। আমি এর বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সূচকের সঙ্গে পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, ১০ জনকে হাতুড়িপেটা

আপডেট সময় ১০:০০:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬