ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দে‌বিদ্বা‌রে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন

আকাশ জাতীয় ডেস্ক : 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারে ব্যবহৃত ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৯টার দি‌কে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা গেছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্নে টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারসহ আশপা‌শের ক‌য়েক‌টি ব‌্যানা‌রে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পর পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের অবগত করা হয়েছে। কারা এ কাজ করেছে তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের নির্বাচনী কয়েকটি ব্যানার পুড়িয়ে দেয়। এ ঘটনা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া কথা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দে‌বিদ্বা‌রে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন

আপডেট সময় ১০:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬