ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কত ঘণ্টা একসঙ্গে এই যুগল চুমু খেয়েছেন জানেন? এটাই বিশ্বের দীর্ঘতম চুমু!

অাকাশ নিউজ ডেস্ক:

“ভালোবেসে সখি নিভৃত যতনে আমার নামটি লিখো৷” লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর৷ আর পংক্তি দুটি আক্ষরিক অর্থে সফল করেছে ব্যাংককের এক যুগল৷ ভালোবাসার দৌড়ে একেবারে এক নম্বরে নাম তুলে ফেলেছে তারা৷ নাম লিখিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে৷

ভালোবাসা মনে হয় একেই বলে৷ “ভালোবাসি তোমায়” কথাটি তো মুখে মুখে অনেকে বলেছে৷ আজও বলে৷ কিন্তু ভালোবাসার কোনও ভাষা নেই৷ “কথা কিছু কিছু বুঝে নিতে হয়৷” তারা বুঝেছিল৷ তাই প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে তারা “ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভেঙে” দেয়৷ টানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড লিক লক করে চুমু খেয়েছিল তারা৷ ২০১৩ সালের ভ্যালেন্টাইনস ডে-তে এটাই ছিল তাদের একে অপরকে দেওয়া সেরা উপহার৷সামাজিকতার ব্যারিকেড সেদিন তাদের সামনে পাত্তা পায়নি৷তাঁদের নাম একাচাই ও লক্ষ্মণা তিরানারত৷

আরও পড়ুন: আপনি জানেন কি বিয়ের পর বাঙালি মহিলাদের ভালোবাসা কেমন হয়?

তবে কোনও পথই কুসুম পরিপূর্ণ হয় না৷ ভালোবাসার ক্ষেত্রে তো নয়ই৷ চুমু নিয়েও তাই হয়েছিল প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতায় তাদের সঙ্গে ছিল প্রায় ১৪ জন প্রেমিক-প্রেমিকা৷ সকাল ৬ টা থেকে শুরু হয়েছিল প্রতিযোগিতা৷ প্রেমিক-প্রেমিকাকে উত্সাহ দিতে বাজানো হয়েছিল রোম্যান্টিক গান৷

দিনটা ছিল রবিবার৷ ক্রমে সোমবার গড়িয়ে গেল৷ কিন্তু সাদা মার্বেলে ঢাকা ‘প্রেমকক্ষে’ তখনও ঠোঁটে ঠোঁট৷ নেশায় বুঁদ কপোত-কপোতীরা৷ প্রতিযোগিতাটি হয়েছিল পাটায়ার একটি শপিং মলে৷ ফলে লোকে লোকারণ্য ছিল চারদিক৷ আশপাশ দিয়ে যাওয়া আসা করছিল অনেকে৷ কেউ কেউ কৌতূহলী হয়ে এগিয়ে এসে জিজ্ঞাসাও করে “এটা কি হচ্ছে?” কেউ আবার মোবাইলে বন্দি করে নেয় সুখকর, ক্ষণিকের সেই মুহূর্তগুলি৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কত ঘণ্টা একসঙ্গে এই যুগল চুমু খেয়েছেন জানেন? এটাই বিশ্বের দীর্ঘতম চুমু!

আপডেট সময় ১১:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭