ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক ৫ দিন আগে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১১ রানের বিশাল ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এর আগে ২০০৪ সালে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। এতদিন এটাই ছিল তাদের সর্বোচ্চ রানে পরাজয়ের রেকর্ড।

আজ লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে ওপেনার সাইম আইয়ুব (৫৬) ও সাবেক অধিনায়ক বাবর আজমের অনবদ্য ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ২০৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ১৯ বলে দুই চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৬ রানের টর্নেডো ইনিংস খেলেন শাদাব খান।

২০৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ নওয়াজের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৬.৫ ওভারে মাত্র ৯৬ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মার্কাস স্টোয়নিস। ২২ রান করেন ক্যামেরন গ্রিন। আর ১৪ রান আসে জশ ফিলিপসের ব্যাট থেকে। ৪ ওভারে মাত্র ১৮ রানের খরচায় একাই ৫ উইকেট নেন নেওয়াজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীভাঙনে ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের সংগ্রামী গল্প

পাকিস্তানে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড

আপডেট সময় ০৯:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬