ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টানকড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় জিদান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের টানকড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিদান ওই এলাকার মোঃ মুসা মিয়ার ছেলে।

নাওজোর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক বিনয় কুমার জানান, দুপুরে সাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাচ্ছিল জিদান। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সূচি আক্তার বলেন, দুপুরে জিদানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭