ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

আকাশ জাতীয় ডেস্ক : 

নিবন্ধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির ক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এভাবে ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতা-কর্মীরা। দলটির সদস্য সচিব ফাতেমা তাসনিমের নেতৃত্বে দুই-তিনশ নেত-কর্মী জড়ো হয়ে নিবন্ধনের জন্য অবস্থান নেন ইসির প্রধান কার্যালয়ের সামনে।

আন্দোলনকারীরা ইসির বিরুদ্ধে নিবন্ধন না দেওয়ার কারসাজির অভিযোগ তুলে নানা স্লোগান দেন। এ সময় তাদের বলতে শোনা যায়- ‘হয় নিবন্ধন দিবি, নইলে গদি ছাড়বি’। তারা সিইসি ও ইসি সচিবের পদত্যাগ দাবি করেন।

বিক্ষুব্ধদের শান্ত করার জন্য পুলিশ ইসির সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়। পরে ফাতেমা তাসনিমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে স্মারকলিপি দিতে গেলে নির্বাচন শাখার একজন উপ-সচিব তাদের স্মারকলিপি গ্রহণ করতে চান। তবে আম জনগণ পার্টির নেতারা তার হাতে স্মারকলিপি দিতে অস্বীকৃতি জানান এবং সচিব বা সিইসি ছাড়া অন্য কারো হাতে তা দেবেন না বলে বেরিয়ে আসেন।

এরই মধ্যে সেনাবাহিনী এসে নির্বাচন ভবনে সতর্ক অবস্থান নেয়। ইসিতে প্রবেশের কড়াকড়ি আরোপ করা হয়। এই অবস্থায় ভবনের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত ভাষণে ফাতেমা তাসনিম বলেন, পুলিশ তাদের সঙ্গে তামাশা করেছে। তারা ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার নাম করে নির্বাচন ভবনে নিয়ে গিয়ে একজন উপ-সচিবের কাছে স্মারকলিপি দিতে বলে। আমরা তার কাছে স্মারকলিপি না দিয়ে ফিরে এসেছি।

ফাতেমা বলেন, যতক্ষণ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন না দেবেন, ততক্ষণ অবস্থান কর্মসূচি থেকে একচুলও সরবেন না। আগামী ৪৮ ঘণ্টার অবস্থান করবো।

এ সময় তার নেতৃত্বে সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় পচা ডিম নিক্ষেপ, জুতা নিক্ষেপ করেন নেতাকর্মীরা। পরে এতে অগ্নিসংযোগ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় কুশপুত্তলিকা দুটো অন্যত্র সরিয়ে নেয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

আপডেট সময় ১০:৩০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬