ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

আকাশ জাতীয় ডেস্ক : 

গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দনা-চৌরাস্তার আউটপাড়ার কাজীমউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের মানি কালেক্টর হাবিবুর রহমানের কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় আহত দুই কর্মচারীকে প্রাথমিক চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ছিনতাইকারীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ১১:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬