ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হাতে-পায়ের জ্বালা পোড়ায় করণীয়

অাকাশ নিউজ ডেস্ক:

হাতে ও পায়ের জ্বালাপোড়া খুবই অস্বস্তিকর একটি অনুভূতি। বিশেষ করে গরমের সময় এই সমস্যা অনেকেরই হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয়। প্রধানত হাতে পায়ের স্নায়ু কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে হাতে-পায়ে জ্বালাপোড়া ভাব হতে পারে। এছাড়াও অনিয়ন্ত্রিত ও দীর্ঘ দিনের ডায়াবেটিস, কিডনি ও থাইরয়েডের সমস্যা, শরীরে ভিটামিন বি১২ ও বি১ এর ঘাটতি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, মদ্যপান, ছত্রাক সংক্রমণ, নারীদের মেনোপজের আগে ও পরে, অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি কারণে হাতে-পায়ে জ্বালাপোড়া হয়ে থাকে।

এই রোগের প্রধান উপসর্গ হলো হাত বা পায়ের পাতা দুটি মাঝে-মধ্যে জ্বলে উঠে। সুঁই ফোঁটার মত বিঁধে। ঝিমঝিম বা অবশও লাগতে পারে। পায়ের স্নায়ু ঠিক আছে কিনা তা বোঝার জন্য তেমন কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয় না। তবে চিকিৎসকের কাছে গেলে তিনি একটি আলপিন বা টিউনিং ফর্ক ব্যবহার করেই হাতে-পায়ের অনুভূতি যাচাই করতে পারেন।

কিছু ক্ষেত্রে সচেতন থাকলে এই সমস্যা কমিয়ে রাখা সম্ভব। ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। হাতে পায়ের যত্ন নিতে হবে। দুশ্চিন্তা ও মানসিক চাপ মুক্ত থাকতে হবে। প্রচুর পানি পান করতে হবে। কিডনি বা থাইরয়েডের সমস্যা থাকলে তার যথাযথ চিকিৎসা করতে হবে। স্নায়ুর যন্ত্রণা লাঘব করে এমন কিছু ওষুধ পাওয়া যায় তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

হাতে-পায়ের জ্বালা পোড়ায় করণীয়

আপডেট সময় ১১:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭