ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান। এ লক্ষ্যে আফগানিস্তান সরকারের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বড় ওষুধ উৎপাদনকারীদের সঙ্গে চুক্তি হয়েছে।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেমটির উপ বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাওলাওই আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশের বৃহৎ ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের কাছ থেকে ওষুধ আমদানির চুক্তিতে রাজি হয়েছেন।

এ নিয়ে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের বড় দুটি ওষুধ কোম্পানি বেক্সিমকো এবং রেনেটা পিএলসি পরিদর্শন করেছেন। যারা বিশ্বের প্রায় ৫০টি দেশে ওষুধ রফতানি করে।

এ পরিদর্শনের সময় আফগানিস্তানে ওষুধ কারখানা স্থাপনের জন্য বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান তিনি। আফগান মন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তানের সব জায়গায় এখন নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে, আফগানিস্তান শিল্প ও উৎপাদনকে সমর্থন করে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

আপডেট সময় ০৫:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬