ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে: জ্বালানি উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক : 

রমজানের আগেই দেশে চলমান এলপিজি সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ লক্ষ্যে এলপিজি অপারেটরদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এলপিজি অপারেটররা জ্বালানি উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, রোজার আগেই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বৈঠকে জ্বালানি উপদেষ্টা জাতীয় নির্বাচনপূর্ব সময় ও রমজানে যেন এলপিজির কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এলপিজি অপারেটররা যে আমদানির কমিটমেন্ট দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয় এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে তারা অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেন।

তারা আরও জানান, জানুয়ারি ২০২৬ মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা পূরণ করা গেলে সংকট অনেকটাই কেটে যাবে।

বৈঠকে জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬