ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও উত্তরায় আবাসিক ফ্ল্যাটে আগুন

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ছয়জনের প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে উত্তরা ১১নম্বর সেক্টরের ১৩নং রোডের ৫৮নং বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি না হলেও ওই ফ্ল্যাটের বাসিন্দাদের মালামালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

জানা যায়, ষষ্ঠ তলা ভবনের নিচ তলার পশ্চিম পাশের একটি ডাইনিং রুম থেকে আগুনের সূত্রপাত। এতে মুহূর্তেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা আতঙ্কে রাস্তায় বেরিয়ে যান। এ সময় আগুন নেভাতে আশপাশের বিল্ডিং থেকে পাইপ দিয়ে পানি ছিটানো হয়।

বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন লাগার খবরে ৬ষ্ঠ তলা ভবনটির সামনে উৎসুক জনতার ভিড়। রাস্তার ওপর বের করে আনা হয়েছে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত মালামালও।

নাম প্রকাশে অনিচ্ছুক পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা জানায়, ফ্রিজ বিস্ফোরণ হয়ে আগুন লাগে। আগুনে পুরো ফ্রিজ পুড়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য মালামালও পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পরার আগেই আশপাশের মানুষজন পানি ছিটাতে থাকে। পরে ফায়ার সার্ভিস আসে।

এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলম হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আমাদের দুই ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

তিনি আরও বলেন, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসার কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে বৈদ্যুতিক শটসার্কিট বলে ধারণা সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) একই সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৪নং ৭ম তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬জন প্রাণ হারায়। এ ঘটনার সুষ্ঠু তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও উত্তরায় আবাসিক ফ্ল্যাটে আগুন

আপডেট সময় ১০:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬