ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ সীমান্তে বেড়া স্থাপনে বাধা দিচ্ছেন মমতা :নরেন্দ্র মোদি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সিঙ্গুরে আয়োজিত এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে অসহযোগিতার অভিযোগ তুলেছেন।

তিনি দাবি করেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণে বাধা দিয়ে অনুপ্রবেশকারীদের অবাধে ঢোকার সুযোগ করে দিচ্ছে, যাতে তাদের স্থায়ী ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়। মোদি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও তার ওপর ব্যক্তিগত ক্ষোভ মেটাতে গিয়ে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে দিচ্ছেন না। যার ফলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে।

সিঙ্গুরের এই ঐতিহাসিক রাজনৈতিক ভূমি থেকে মোদি ঘোষণা করেন যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ‘এক জেলা এক পণ্য’ নীতি চালু করা হবে। এর মাধ্যমে প্রতিটি জেলার নিজস্ব বিশেষ পণ্যগুলোকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রচার করা হবে।

তিনি আরও বলেন, মৎস্যজীবী যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো রাজ্যে আটকে রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যায়নি। মোদীর মতে, তৃণমূল সরকারের এই উদাসীনতা পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ও সাধারণ মানুষের ভবিষ্যতের সঙ্গে খেলা করার শামিল।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গে ‘মাফিয়া-রাজ’ ও ‘সিন্ডিকেট ট্যাক্স’ চলছে বলে অভিযোগ তুলে বলেন, এমন পরিবেশে কোনো নতুন বিনিয়োগ আসা অসম্ভব। বিজেপি ক্ষমতায় এলে এই সিন্ডিকেট সংস্কৃতির অবসান ঘটিয়ে নারী সুরক্ষা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ‘গ্যারান্টি’ দেন তিনি।

মূলত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মোদি সিঙ্গুর থেকে সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ সীমান্তে বেড়া স্থাপনে বাধা দিচ্ছেন মমতা :নরেন্দ্র মোদি

আপডেট সময় ০৪:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬