ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আকাশ জাতীয় ডেস্ক :

২০২৬ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক গণনা অনুযায়ী, আত্মশুদ্ধি ও সংযমের এই পবিত্র মাসটি আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শুরু হতে পারে। তবে মাসের সঠিক সূচনা প্রথাগত চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

রমজান শুরু কবে?

দুবাইয়ের ইসলামিক ক্যালেন্ডার রূপান্তর টুল অনুযায়ী, ২০২৬ সালের রমজান ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার।

অন্যদিকে, হিজরি ক্যালেন্ডার অনুসারে রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে। সেই হিসেবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাস শেষ হতে পারে।

ঈদুল ফিতর কবে?

রমজান শেষে উদযাপিত হয় মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশে বছরের প্রথম দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হবে। সাধারণত শাওয়াল মাসের প্রথম তিন দিন ঈদের সরকারি ছুটি থাকে।

উল্লেখ্য, হিজরি মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের কারণে আরবের একদিন পর সাধারণত রমজান ও ঈদ পালন করা হয়। সেই হিসেবে বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আপডেট সময় ০৩:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬