ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার:জাতিসংঘে সড়কমন্ত্রী রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল

সড়ক দুর্ঘটনায় পাঁচ কিষাণী নিহত, কোটালীপাড়ায় শোকের মাতম

আকাশ জাতীয় ডেস্ক :

মাদারীপুরের ঘটকচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামে নেমে এসেছে শোক ছায়া। একসঙ্গে পাঁচ কিষাণীর মৃত্যুতে গ্রামজুড়ে চলছে শোক ও আহাজারি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচর এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে সার্বিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন—পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) ও পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০)। তারা সবাই কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।

পাইকেরবাড়ী গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ জানান, রবিবার ভোরে নিহত পাঁচ নারী দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

একই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, ‘আমাদের গ্রামের অনেক নারী জীবিকার তাগিদে মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতে যান। কিন্তু আজ তারা কাজ শেষে ঘরে ফিরলেন লাশ হয়ে। আমরা নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই।’

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, ‘একই গ্রামের পাঁচজন কিষাণীর একসঙ্গে মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের মরদেহ রাতেই গ্রামে আনা হয়েছে। বর্তমানে শেষকৃত্যের কাজ চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড

সড়ক দুর্ঘটনায় পাঁচ কিষাণী নিহত, কোটালীপাড়ায় শোকের মাতম

আপডেট সময় ০১:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬