ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাজ্যসহ ৮ দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করায় ইউরোপীয় আট মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি।

স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। খবর আল জাজিরার।

তিনি বলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। আগামী ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।

ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবেই এই পদক্ষেপ। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে।

তার দাবি, যুক্তরাষ্ট্র দেড়শো বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। তার মতে, পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’-এর জন্য গ্রিনল্যান্ড এখন আরও গুরুত্বপূর্ণ। এতে কানাডার সম্ভাব্য সুরক্ষার কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘দেশগুলো গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হলে তিনি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন।’

এদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে ইউরোপ পিছু হটবে না বলে জবাব দেন না তারা। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে বলে জানায় যুক্তরাজ্য, জার্মানিসহ আট দেশের নেতারা।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, ইইউ আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এরইমধ্যে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডে পৌঁছান জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা। ডেনমার্কের অনুরোধে চলতি সপ্তাহে সীমিত সংখ্যক সেনা মোতায়েন করেছে ইউরোপীয় দেশগুলো

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যসহ ৮ দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১০:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬