ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ

শ্রীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে হাতাহাতি, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের শ্রীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়া ও হাতাহাতির সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে সাবিনা ইয়াসমিন নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের ডলফিন বেকারী মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সাবিনা ইয়াসমিন (৩৫) ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী। অভিযুক্ত মোঃ সুজন (৩০) একই গ্রামের মোঃ সামসুদ্দিনের ছেলে।

নিহতের স্বামী শওকত জানান, তার বাড়ির পাশে এলাকার ছেলেরা ব্যাটমিন্টন খেলছিল। এসময় তার ছেলে শাওন খেলার মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাত ১০টার সময় ওই ছেলেদের খেলা বন্ধ করতে বলে শাওন। এ সময় বিদ্যুতের অবৈধ সংযোগের তার ছিঁড়লে এক পাশের বাতি নিভে যায়। এতে অভিযুক্ত সুজন ক্ষিপ্ত হয়ে ছেলে শাওনকে মারধর করতে থাকে।

এসময় ছেলেকে মারধর থেকে বাঁচাতে মা সাবিনা ইয়াসমিন এগিয়ে আসলে উত্তেজিত সুজন তাকেও আঘাত করে। এতে সাবিনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে সাবিনাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় সাহা জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

শ্রীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে হাতাহাতি, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

আপডেট সময় ০৮:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬