ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৬টি ইউনিট

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ৬টি ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ও দমকল বাহিনীর সূত্রে জানা যায়, মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত ঝুটের গোডাউনে বৃহস্পতিবার বিকালে আগুন লেগেছে। প্রথমে স্থানীয়রা ওই গোডাউনে ধোঁয়া দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে লোকজন দমকল বাহিনীকে ফোন দেয়। পরে খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে আসে। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷

কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, আমাদের ৬টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট আসছে। পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন রয়েছে। সব গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়ে জানাতে পারব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৬টি ইউনিট

আপডেট সময় ০৬:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬