ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক : 

রাজধানী যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাটিয়া পাড়া গ্রামের ভাঙ্গারি দোকানের শ্রমিক আব্দুল হাকিমের একমাত্র মেয়ে আদিবা । বর্তমানে মাতুয়াইল পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।

শিশুটির বাবা আব্দুল হাকিম জানান, বিকেল রুমের খানা ডুলিতে রাখা ছিলো তেলাপোকা মারার ওষুধ। তার মা কাজে ব্যস্ত ছিল, সে সময় শিশু আদিবা সেখান থেকে তেলাপোকা মারার ওষুধ খেয়ে ফেলে বমি করতে থাকে। পরে বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তাকে মৃত বলে জানান।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬