ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

ওসমানী বিমানবন্দর থেকে নায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল

আকাশ বিনোদন ডেস্ক :

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল করা হযেছে। আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার যাত্রা বাতিল করে ফিরিয়ে দেয়া হয়। লন্ডন যাত্রা বাতিলের পর তিনি ঢাকায় ফিরে গেছেন বলে জানা গেছে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করে। তবে ঠিক কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূর ই বাহার জানান, নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে গোয়েন্দা সংস্থা। তাদের আপত্তির প্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুনের লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে।

২০২২ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আলোচিত হন নিপুণ। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন তিনি। নানা আইনি প্রক্রিয়ার পর আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ।

এই নির্বাচনে নিপুণকে জয়ী করতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে। ২০১২ সালে বনানীর অভিজাত এলাকায় গড়ে তোলা নিপুণের বিউটি পার্লার উদ্বোধন করেন শেখ সেলিম।

এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ সালের নির্বাচন হয় গত বছরের ১৯ এপ্রিল। এ নির্বাচনেও হেরে যান নিপুণ। সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিপজল। এ রায় নিয়ে আদালতে যান নিপুণ। তবে শেষ পর্যন্ত তিনি আর দায়িত্ব পাননি সমিতির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

ওসমানী বিমানবন্দর থেকে নায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল

আপডেট সময় ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫